চট্টগ্রাম শিক্ষাবোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এবার জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৩৩৯ জন। গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ। এরমধ্যে এমন তিনটি কলেজ রয়েছে যেখানে একজন শিক্ষার্থীও পাস করেনি।